• রোববার , ২৬ জুলাই ২০২৬

এতিমের টাকা লুট:খালেদার আপিল


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৪ নভেম্বর ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

 

কোর্ট রিপোর্টার : এতিমের টাকা লুটপাট মামলায় খালেদা জিয়ার পক্ষে আপিল দায়ের করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বা এতিমের টাকা লোপাট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে এই আপিল দায়ের করা হয়েছে আজ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪০১ পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করা হয়েছে বলে জাতিরকন্ঠ কে খালেদা জিযার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

তিনি জানান, তিনটি খণ্ডে এ আপিলটি আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৩১ জুলাই বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশের তিন মাস পর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা। এ মামলায় বেগম জিয়ার সাত বছরের কারাদণ্ড হয়েছে বিচারিক আদালতে।