• সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসের আটটি অফিস দখল গ্রামীণ ব্যাংকের


প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২১২ বার


‘নিজের বাড়িতে অন্য কেউ তালা মারলে কেমন লাগে’

 

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত আটটি অফিস গ্রামীণ ব্যাংক জবরদখল করে নিজেদের ইচ্ছেমতো চালাচ্ছে বলে অভিযোগ করেছন ড. মুহাম্মদ ইউনূস।

শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বৃহস্পতিবার দুপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। বিষয়টির সমাধান চেয়ে পুলিশের কাছে সাহায্য চেয়ে পাওয়া যায়নি বলেও অভিযোগ তার।

ড. ইউনূস বলেন, ‘গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত আটটি অফিস ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংক দখল করে নেয়। ওইদিন থেকে তারা ভবনে তালা মেরে রেখেছে। আমাদের ওপর হামলা করা হচ্ছে।

‘নিজের বাড়িতে অন্য কেউ তালা মারলে কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন-আদালত আছে কিসের জন্য। তারা আদালতে যেতে চায় না। জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনও দেখিনি।’

এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে নয় বরং ব্যবসায়িক মুনাফা দিয়ে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। আর প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী পরিচালিত হচ্ছিল। প্রসঙ্গত, রাজধানীর মিরপুর-১ নম্বরে গ্রামীণ টেলিকম ভবনে মোট ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। ড. মুহাম্মদ ইউনূস এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রয়েছেন।