• মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬

টেনি ক্রসফায়ার কুষ্টিয়ায়


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৬ সেপ্টেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

কুষ্ঠিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিরাজ হাসান টেনি (২৬) নামে এক সন্ত্রাসী নিহত 1111হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত টেনি উপজেলার ছাতারপাড়া এলাকার আলম মণ্ডলের ছেলে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা মাঠে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে মিরাজ হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধ‍ার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।ওসি আরো জানান, মিরাজ হাসানের বিরুদ্ধে দৌলতপুর, ভেড়ামাড়াসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।