• মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬

‘জুতা রপ্তানিতে মিলবে ৫০০ কোটি ডলার’


প্রকাশিত: ৮:৪৭ পিএম, ১৫ নভেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

স্টাফ রিপোর্টার  :  আগামী পাঁচ বছরে পাদুকা রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার বা ৫০০ কোটি ডলার আয় হবে বলে আশার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
??????????????????????????????????????????????????????আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘কনফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটওয়্যার অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে আয়োজিত ফুটওয়্যার কনফারেন্সের ৩৬তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা  জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ফুটওয়্যার পণ্য রপ্তানি করে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ পাদুকা রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার আয় করতে পারবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা। কনফারেন্সে জানানো হয়, আগামীকাল ১৬ থেকে ১৮ নভেম্বর তিনব্যাপী রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পাদুকা মেলা হবে।এই মেলায় অংশ নেবে ১৫টি দেশের ২৫০ প্রতিনিধি।