• রোববার , ২৬ জুলাই ২০২৬

৭ কো-চেয়ারম্যান নিয়োগ জাতীয় পার্টিতে


প্রকাশিত: ৫:০১ পিএম, ২৯ ডিসেম্বর ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮৮ বার

স্টাফ রিপোর্টার : এক সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতজন কো-চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পার্টিতে সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতজন কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন।যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মো. মুজিবুল হক চুন্নু এবং অ্যাডভোকেট সালমা ইসলাম।