• রোববার , ২৬ জুলাই ২০২৬

হোঁচট খেলেন গণপূর্তমন্ত্রীসহ ৩মন্ত্রী


প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৫ বার

বিশেষ প্রতিনিধি : এক বছরের মাথায় হঠাৎ হোঁচট খেলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সরিয়ে দেয়া হয়েছে তাকে ওই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে। নেয়া হয়েছে কম গুরুত্বপূর্ণ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে। এ ঘটনার নেপথ্যে কি তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুনর্বণ্টন করেছেন; তবুও কথা থেকেই যায়।

নিশ্চয়ই তিনি কোথাও এমন কিছু করেছেন যা সমস্যা সৃষ্ঠি করছে সরকারে। অভিযোগ আছে উনি অভিযুক্ত ব্যক্তিদের কথা শুনতেন। যায়গা জমি নিয়ে বরাদ্দ নিয়ে নয় ছয় এর খবরও আছে। গোয়েন্দা সূত্রে মিলেছে, তিনি সরকারের ওপর মহলে নাখোশ হয়েছিলেন। যার পরিণতি দফতর বদল?? যাহোক- আকস্মিক মন্ত্রিসভায় দফতর বদল হয়েছে। একজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তরে পরিবর্তন এনেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ের পর গেল বছরের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।