• রোববার , ২৬ জুলাই ২০২৬

সাকিবকে ফুল দেখার খেসারত-


প্রকাশিত: ৯:১৬ পিএম, ৬ সেপ্টেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

 

স্পোর্টস রিপোর্টার / চট্টগ্রাম প্রতিনিধি : সাকিবকে স্যালুট ও ফুল দেযার খেসারত দিলেন সেই দর্শক। এখন তার নামে মামলা হয়েছে চ্টগ্রামে। মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুল দিয়েছিলেন ওই দর্শক। এখন সেটার ফল হাড়ে হাড়ে বুঝছেন।ওই দর্শক ভেবেছিলেন দিচ্ছি ফুল, কি আর হবে! কিন্তু হয়ে গেছে হয়ে বড় ভুল! সেই দর্শকের নাম ফয়সাল আহমেদ। আজ সকালে মাঠে ঢুকে পড়া ফয়সালের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের পাহাড়তলী থানায়।

আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভারের বোলিং শুরু করতে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় এক যুবক দৌড়ে ঢুকে পড়েন মাঠের মধ্যে। ফয়সাল নামের ওই দর্শকের হাতে দেখা যায় এক তোড়া লাল গোলাপ। যুবকটি সাকিবের কাছে এসেই দিলেন স্যালুট। স্যালুটেই শেষ নয়। আকস্মিক মাঠে ঢুকে পড়া ফয়সাল হাঁটু গেড়ে লাল গোলাপ উপহার দিতে চাইলেন সাকিবকে। বিসিবির নিরাপত্তাকর্মী দৌড়ে এসে ওই দর্শককে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত খেলা থেমে থাকল ৩-৪ মিনিট।

ফয়সালকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় নিকটস্থ পাহাড়তলী থানায়। সেখানে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, ‘আসামি গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা হয়েছে স্টেডিয়ামে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগে। কাল তাকে আদালতে চালান করা হবে। একই সঙ্গে আবেদন করা হবে রিমান্ডের। এর নেপথ্যে আরো কিছু াাছে কিনা তাই এখন দেখার বিষয়!!