• রোববার , ২৬ জুলাই ২০২৬

লাজফার্মার অতিচালাকি’র ডন্ডি লাখ টাকা


প্রকাশিত: ৪:২৩ পিএম, ১০ মার্চ ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

বিশেষ প্রতিনিধি / সাভার প্রতিনিধি : ২ টাকার মাস্ক ৪০ টাকা বিক্রয়কারী লাজ ফার্মার অতিচালাকি’র ডন্ডি দিয়েছে এবার লাখ টাকা টাকা। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জাতিরকন্ঠকে জানিয়েছেন, অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে সাভারে লাজ ফার্মা লিমিটেডে অভিযান চালিয়ে দুই বিক্রয়কর্মীকে আটক করা হয়েছে। একই সঙ্গে লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ক্রেতা সেজে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাস্ক কিনতে গেলে করোনা ভাইরাসের সংক্রমণে বাড়তি চাহিদার কথা বলে তার কাছে দুই টাকা মূল্যের সাধারণ মাস্ক ৪০ টাকায় বিক্রি করা হয়।

এ সময় ম্যাজিষ্ট্রেট বিক্রয় রশিদ চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন ফার্মেসির কর্মকর্তা। পরে ব্যবস্থাপক মতিউর রহমান ও বিক্রয়কর্মী পাপন দেবনাথকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রভাবশালীদের নাম ভাঙিয়ে সময়ক্ষেপণের অভিযোগে লাজ ফার্মার ম্যানেজিং পার্টনার আলমগীর হোসেন মাখনকে আটক করা হয়। পরে মুচলেকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মঙ্গলবার দুপুরে সাভার থানা রোডের সবগুলো ফার্মেসিতে অভিযান চালানো হয়। করোনাভাইরাস আতঙ্কে সাভারের ফার্মেসিগুলোতে উচ্চমূল্যে মাস্ক বিক্রির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।তিনি বলেন, লাজ ফার্মা লিমিটেডে দুই টাকা মূল্যের মাস্ক বিক্রি করা হচ্ছিল ৪০ টাকা। তারা কোথা থেকে কত টাকায় এই মাস্ক সংগ্রহ করেছে তা দেখাতে পারেনি, এমনকি আমাকেও বিক্রয় রশিদ দেননি। পরে তাদের দুজনকে আটক করা হয়। একই সঙ্গে দোকানে অননুমোদিত অসংখ্য প্রসাধনী সামগ্রী পাওয়ায় জব্দ করা হয়। এসব কারণে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।