• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিপুল ভোটে এগিয়ে তাপস আতিক


প্রকাশিত: ৫:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

 

বিশেষ প্রতিনিধি : বিপুল ভোটে এগিয়ে তাপস আতিক।ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।ঢাকা উত্তর : সর্বশেষ প্রাপ্ত ফলাফলে আতিকুল ইসলাম ৮ হাজার ২৪৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩ হাজার ৮১৪ ভোট।

ঢাকা দক্ষিণ : সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ১৪ হাজার ৩২১ ভোট পেয়ে এগিয়ে আছেন ফজলে নূর তাপস। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১০ হাজার ৩১৩ ভোট।আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ফলাফল ঘোষণা শুরু হয়।