• রোববার , ২৬ জুলাই ২০২৬

বর নিখোঁজ নিয়ে তুলকালাম-


প্রকাশিত: ৭:৩৭ পিএম, ১৮ আগস্ট ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

শরীয়তপুর প্রতিনিধি : এর বর নিখোঁজ নিয়ে তুলকালাম অবস্থা চলছে শরীয়তপুরে। জানা গেছে, জেলার ভেদরগঞ্জ উপজেলায় কনের বাড়ি থেকে আল আমিন খাঁ (২৭) নামে এক বর নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে বের করার দাবি নিয়ে আজ রোববার দুপুরে সখিপুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরের পরিবার।পুলিশ জানায়, গত মঙ্গলবার সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সীকান্দি গ্রামের আল আমিনের সঙ্গে একই থানার ছুড়িরচর বেপারীকান্দি গ্রামের জান শরীফ খাঁর মেয়ে মাহাদিয়া আক্তার জুলেখার (১৮) বিয়ে হয়। বিয়ের পরে জুলেখাকে আল আমিনের বাড়িতে নিয়ে আসা হয়।

পরে বুধবার আল আমিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে গিয়ে রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে তাদের ঘরে ঘুমাতে যান। কিন্তু পরদিন ভোর থেকে আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি।এ বিষয়ে আল আমিনের মা রিজিয়া বেগম জাতিরকন্ঠ কে বলেন, আমার ছেলে পাঁচ দিন যাবত নিখোঁজ। আমার বউ ও তার পরিবার আমার ছেলেকে গুম করেছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাতিরকন্ঠ কে বলেন, এ ঘটনায় নিখোঁজ বরের চাচা সোবাহান খাঁ থানায় জিডি করেছেন। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।