• রোববার , ৬ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র কাবাঘর ধ্বংস করে দেয়ার হুমকি আইএসের


প্রকাশিত: ৪:৪২ পিএম, ৬ জুলাই ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২২৩ বার

ডেস্ক রিপোর্টার   :  সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র কাবাঘর ধ্বংস করে দেয়ার হুমকি makkah-www.jatirkhantha.com.bdদিয়ে টুইটারে বার্তা দিয়েছে ইসলামিক স্টেট বা আইএসের এক সদস্য। খবর মার্কিন গণমাধ্যম- হাফিংটন পোস্টের।পরে ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হুমকিদাতা নিজেকে আইএসের সদস্য বলে উল্লেখ করলেও তা যাচাই করা সম্ভব হয়নি।

হুমকিদাতার নাম ‘আবু তোরাব আল মুগাদাসি’ বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।টুইটে বলা হয়- মানুষ মক্কায় আল্লাহর বদলে পাথরকে উপাসনা করতে যায়। মুসলমানরা কাবা ঘরে পাথরের উপাসনা করে। আল্লাহর ইচ্ছায় পাথরের উপাসনাকারী ও কাবা ঘরকে ধ্বংস করা হবে।