• রোববার , ২৬ জুলাই ২০২৬

ডেঙ্গু’রোধে ২ মেয়র ব্যর্থ হয়েছে-নাসিম


প্রকাশিত: ৫:০১ পিএম, ৩০ জুলাই ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

মেডিকেল রিপোর্টার : ডেঙ্গু’রোধে ২ মেয়র ব্যর্থ হয়েছে বলে অবিযোগ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি অভিযোগ করেছেন, দুই মেয়র তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে নাসিম বলেন, কাউকে দোষারোপ না করে সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রাণালয়, স্বাস্থ্য মন্ত্রাণালয় সমন্বিতভাবে কাজ করলে দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।এসময় সাবেক আরেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ডেঙ্গুকে যুদ্ধকালীন সময়ের সাথে তুলনা করে এর মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।