টোলারবাগের ভাইরাসে ডেল্টার ডাক্তার
বিশেষ প্রতিনিধি : রাজধানীর টোলারবাগের করোনা ভাইরাসে আক্রান্ত এবার ডেল্টার ডাক্তার। মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২২ মার্চ) তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তিনি মিরপুরের টোলারবাগের এক করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন।
হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক। বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস জাতিরকন্ঠ কে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রবিবার তার (ওই চিকিৎসকের) ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-মৈত্রী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন, শ্বাসকষ্ঠ থাকায় তার অবস্থা আশঙ্কাজনক।



