• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘ঘুষ’ ধরতে রফতানি উন্নয়ন ব্যুরোতে দুদক


প্রকাশিত: ১:৫৯ পিএম, ১১ জানুয়ারী ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

epb-www.jatirkhantha.com.bd

স্টাফ রিপোর্টার :  এবার ঘুষ নেওয়া ও হয়রানির অভিযোগে রফতানি উন্নয়ন ব্যুরোয় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক কাজী শফিকের নেতৃত্বে হটলাইন ১০৬-এ পাওয়া অভিযোগের ভিত্তিতে একটি দল কারওয়ান বাজার রফতানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে অভিযান চালাচ্ছেন।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের ওই দলে কমিশনের সহকারী পরিচালক তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা রয়েছেন। তবে অভিযানে অভিযোগের কোনো সত্যতা পাওয়া পাওয়া গেছে কিনা, সেটি পরে জানা যাবে বলে জানান তিনি।