• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনা’য় দেশে আরও ১জনের মৃত্যু


প্রকাশিত: ২:৪৯ পিএম, ২১ মার্চ ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

মেডিকেল রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিয়ে এই ভাইরাসে বাংলাদেশে মৃত্যু হয়েছ দুইজনের।আজ ২১ মার্চ শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এনিয়ে বাংলাদেশে মোট দুজনের মৃত্যু হল।তিনি বলেন, এছাড়াও নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫০ জনের মতো রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।প্রশ্ন করার আগে ভেবে প্রশ্ন করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন ১০-১৫ হাজার লোক বিমানবন্দর দিয়ে বাংলাদেশ ঢুকছে । তাদের আমরা কোথায় রাখবো?