• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনা ঠেকাতে মেলবোর্নে জীবানু তৈরী


প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৯ জানুয়ারী ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৭১ বার

ডেস্ক রিপোর্টার: এবার করোনাভাইরাস ঠেকাতে মেলবোর্নে জীবানু তৈরী করলো অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।তাঁরা নিজেদের গবেষণাগারে এরই করোনাভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছে। এটিকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তারা।বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। যেখানে বলা হচ্ছে, করোনাভাইরাস প্রতিকারে অস্ট্রেলিয়ার মেলবোর্নের গবেষণাগারে এই জীবাণু তৈরি করা হয়েছে। চীনের বাইরে এই প্রথম কোনো দেশে করোনাভাইরাস আবিষ্কার হলো, যেটিকে প্রতিষেধক আবিষ্কারের একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারে পাঠানো হবে।

মেলবোর্নের বিশেষজ্ঞ ল্যাবের একজন গবেষক জানান, সংক্রামিত রোগীর কাছ থেকে ভাইরাসটির অনুলিপি নিয়ে তারা ভাইরাসটি আবিষ্কার করতে পেরেছেন। গত শুক্রবার তাদের কাছে এ নমুনা পাঠানো হয়েছিল।ডা. মাইক ক্যাটন নামের আরেক গবেষক বলছেন, তারা বহু বছর ধরে এ জাতীয় একটি ঘটনার জন্য পরিকল্পনা করছিলেন। সে কারণেই দ্রুত তারা এর উত্তর পেতে সক্ষম হয়েছেন।করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে চীনে। এ ছাড়া ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে। এতে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ৬ হাজার মানুষ।