করোনা চিকিৎসায় প্রস্তুত বেসরকারি হাসপাতাল

বিশেষ প্রতিনিধি : দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাগরিকদের সেবা দিতে প্রস্তুত
হয়েছে দেশের বেসরকারি হাসপাতাল সমূহ। বেসরকারি হাসপাতাল মালিক সমিতি আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে লাইফ ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন। তারা বলেন দেশে ৬৯টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই সব হাসপাতালে এখন থেকে করোনা চিকিৎসা দেয়ার জন্যে প্রস্তুত করা হয়েছে।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১।
ওদিকে অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ ব্রিফিংয়ের শেষ দিকে আসেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের বয়স এবং তারা কোন এলাকার, তা জানান।



