এরশাদের আসনে আওয়ামী চমকের সম্ভাবনা!
স্টাফ রিপোর্টার রংপুর : জাতীয় সংসদের রংপুর-৩ এরশাদের আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এবার বড় ধরনের চমক আসতে পারে। আওয়ামী লীগের এই মনোনয়নে শেখ পরিবার থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । সেলক্ষ্যে কাল মঙ্গলবার মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে। ওই দিন বিকেল ৫টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিষয়টি খোলাসা করতে পারেন। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করলেও কেউ কারো নাম প্রকাশ করতে চাননি।
ওদিকে প্রত্যাশীদের কাছে আজ সোমবার থেকে মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। যা চলবে মঙ্গল ও বুধবার পর্যন্ত। রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ০২, ০৩ ও ০৪ সেপ্টেম্বর এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পরবর্তী সময়ে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র একই স্থানে জমা দিতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন হবে। রোববারই নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপনির্বাচনের এ দিন ঘোষণা করে।এদিকে মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে। ওই দিন বিকেল ৫টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এ সভা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।



