‘আল্লাহ’ লেখা ছাগলের শরীরে-!
এবার আল্লাহর নামে উৎসর্গের জন্য বিক্রি করা হলো শরীরে ‘আল্লাহ’ লেখা একটি ছাগল। সালমান নামে ওই ছাগলটি আট লাখ টাকায় (বাংলাদেশি ৯ লাখ ৪৭ হাজার টাকা) বিক্রি হয়েছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাজারে।যেন আরবিতে আল্লা শব্দটি ছাপা রয়েছে তার গায়ে-প্রিয় বস্তুকে আল্লাহর নামে উৎসর্গ করার মধ্যে দিয়েই সূচনা হয়েছিল ঈদুল আজহা বা কোরবানি ঈদ।
আসলে ছাগলটির রংই এমন।দেখে মনে হয় যেন আরবিতে আল্লা শব্দটি ছাপা রয়েছে তার গায়ে। ছাগলটি শেষপর্যন্ত বিক্রি হল আট লাখ টাকায়।ওই ছাগলের মালিক গোরক্ষপুরের পশু ব্যবসায়ী মহম্মদ নিজামুদ্দিন বলেন, ‘ছাগলটির শরীরে জন্ম থেকেই প্রাকৃতিকভাবে উর্দুতে আল্লা লেখা ছিল। ছাগলটিকে ঈশ্বর নিজের দূত হিসেবে পাঠিয়েছে।
তাই ওর শরীরে থাকা লোমে আল্লা শব্দটি লেখা আছে। ওকে কোরবানি করলে গ্রাহকের মনস্কামনা পূরণ হতে পারে। তাই চড়েছে দাম।’ তিনি বলেন, ‘প্রতিদিন ছাগলটির রক্ষণাবেক্ষণের জন্য ৮০০ টাকা করে খরচ হতো। নিজের জন্যও অত টাকা খরচ করিনি। তাই ৯৫ কেজি ওজনের ওই ছাগলটি দাম আট লাখ টাকা রেখেছিলাম।’



