• রোববার , ২৬ জুলাই ২০২৬

অফিসার টাইগারদের হারা ম্যাচ জেতালো আফিফ মোসাদ্দেক!


প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 

স্পোর্টস রিপোর্টার : অফিসার টাইগারদের দেখিয়ে দিয়ে হারা ম্যাচ জেতালো আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের দুরন্ত ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। অথচ অফিসার টাইগাররা দলীয় ৪.৩ ওভারে মাত্র ২৯ রানে লিটন দাস-সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা নিজেদের উইকেট খুইয়ে আসে। এরপর ২৭ রানের ব্যবধানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে প্রায় হেরেই গিয়েছিল টাইগাররা। তবে সপ্তম উইকেট জুটিতে তাদের অনবদ্য ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তিন উইকেটে জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করে সাকিবরা।এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪.৩ ওভারে মাত্র ২৯ রানে লিটন দাস-সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে টাইগাররা।

এরপর ২৭ রানের ব্যবধানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছক্কা হাঁকাতে গিয়ে রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান রুম্মন। তার বিদায়ে ৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।এর আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে।