• রোববার , ২৬ জুলাই ২০২৬

ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন


প্রকাশিত: ৯:৩১ পিএম, ২৪ সেপ্টেম্বর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

 

স্পোর্টস রিপোর্টার :  টানা বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি পণ্ড হয়েছে। এতে করে বাংলাদেশ ও আফগানিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।শেরেবাংলা স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাদ সেধেছিল বৃষ্টি। আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এ ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু বিকেল থেকেই মেঘলা আবহাওয়া ও সন্ধ্যা থেকে বৃষ্টি নামায় খেলা শুরু হওয়া দূরের কথা, টস করতেও নামতে পারেনি দুই দল।

ম্যাচের ‘প্লেয়িং কন্ডিশন’ বা নিয়ম অনুযায়ী খেলা রাত ৯.৪০ মিনিটের মধ্যে শুরু করতে না পারলে বাতিল হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় তার আগেই সিদ্ধান্তে পৌঁছে যান ম্যাচ অফিশিয়াল। কারণ মাঠ প্রস্তুত করতে নির্ধারিত সময় পার হয়ে যেত। আর তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ‘যৌথ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে দুই দলকে।