১৮ দিনের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
বিশেষ প্রতিনিধি : ১৮ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ভিভিআইপি একটি ফ্লাইট ছেড়ে যায় বলে জানান সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসাসহ যুক্তরাজ্যে সরকারি সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।এর আগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



