• রোববার , ২৬ জুলাই ২০২৬

হামদর্দ ইউসুফ দুদকের কব্জায়-


প্রকাশিত: ৮:০৮ পিএম, ২৯ আগস্ট ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৮ বার

 

বিশেষ প্রতিনিধি : হামদর্দ ইউসুফ এবার দুদকের কব্জায়-। দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফ হারুন ভূইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পৌনে দুটা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

এর আগে গত ১১ জুন হাকিম ইউছুফকে নোটিশ পাঠিয়ে ২৬ মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছিল। তবে ওইদিন অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি হাজির হননি।দুদকের ঊর্ধ্বতন সূত্র জানায়, হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। হাকিম ইউছুফের বিরুদ্ধে চারটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগুলো হলো:

১. স্বজনপ্রীতির মাধ্যমে নিজের সন্তানদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া, ২. অনিয়মের মাধ্যমে নির্ধারিত বেতনের চেয়ে বেশি বেতন গ্রহণ, ৩. কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও ৪. জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন।একই অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাকিম ইউছুফকে জিজ্ঞাসাবাদও করেছে। গত ১৯ জুন বেলা পৌনে ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।