হঠাৎ অশান্ত পাহাড়-মিঠুন চাকমা খুন
খাগড়াছড়ি প্রতিনিধি : হঠাৎ অশান্ত হয়ে উঠেছে পাহাড়-। এর প্রেক্ষাপটে খুন হয়েছে মিঠুন চাকমা খুন।পুলিশ জানায়, খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা শহরেই পানখাইয়াপাড়ার সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জাতিরকন্ঠকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান।
ওসি আরো জানান, দুপুরে ছয়-সাত দুর্বৃত্ত পানখাইয়াপাড়া এলাকায় মিঠুন চাকমাকে ধাওয়া দিয়ে পাকরাও করে। একপর্যায়ে মিঠুন চাকমার শরীরে কাছ থেকে গুলি করে।
শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালিয়ে যায়।পরে স্থানীয় বাসিন্দারা মিঠুনকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান ।



