• রোববার , ২৬ জুলাই ২০২৬

সোলেইমানিকে শেষ শ্রদ্ধা’য় মানুষের ঢল


প্রকাশিত: ৩:১৩ পিএম, ৭ জানুয়ারী ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : জেনারেল কাসেম সোলেইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে ইরানে। কালো পোশাক পড়ে ইরানিরা এদিন রাস্তায় নেমেছে। মঙ্গলবার সকালে সোলেইমানির মরদেহ তার শহর কেরমানে পৌঁছায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া এর আগে সোলেইমানির জানাজায় হাজার হাজার ইরানি সোলেইমানিকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়। এর আগে ইরাকের রাজধানী বাগদাদে সোলিমানির জানাজা সম্পন্ন হয়। সেখানে লাখো ইরাকি শ্রদ্ধা জানায়।ইরাকিরা কালো ব্যাচ ও পোশাক পরিধান করে, পতাকা উড়িয়ে ও সোলেইমানির ছবি বুকে নিয়ে শ্রদ্ধা জানায়।এছাড়া আমেরিকার মৃত্যু চাই বলে শ্লোগান দিতে থাকে তারা।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগিদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানে কুদস বাহিনীর প্রধান কাশেম সোলেইমানি। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম অবস্থানে পৌঁছেছে।ইরান ইতিমধ্যে সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে কঠোর বদলা নিবে বলে আমেরিকাকে হুমকি দিয়েছে। তবে দেশটি ঠিক কি ধরনের বদলা নিবে তার বিস্তারিত কিছু বলেনি।অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কাসেম সোলেইমানি বিশ্বের এক নম্বর সন্ত্রাসী। তিনি বলেছেন, সোলেইমানি আমেরিকান নাগরিকদের হত্যা করতে পারে এমন পরিকল্পনা করছিল।

এছাড়া কাসেম লাখো মানুষের হত্যার জন্য দায়ী বলে উল্লেখ করেছেন ট্রাম্প।সেইসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানকে বলেছেন, পৃথিবীর কোথাও কোন আমেরিকান নাগরিকের ওপর হামলা চালালে বা তাদের সম্পদ নষ্ট করলে ইরানকে কড়া জবাব দেয়া হবে। হামলার জবাব হিসেবে ইরানের ৫২ টি কালচারাল সাইট চিহ্নিত করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানান ট্রাম্প।এদিকে বিশ্বের বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।