• রোববার , ২৬ জুলাই ২০২৬

সোনালী রূপালী জনতার নিয়োগ স্থগিত


প্রকাশিত: ৮:০২ পিএম, ৭ জানুয়ারী ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

Sonali-www.jatirkhantha.com.bd
হাইকোর্ট রিপোর্টার :  রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ওই তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে। গত বছরের বিভিন্ন সময় রাষ্ট্রয়ত্ত আটটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু।