• রোববার , ২৬ জুলাই ২০২৬

সরকারি পিস্তল হেফাজতে অবহেলার দায় কার!


প্রকাশিত: ৭:১৯ পিএম, ১ অক্টোবর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২২৬ বার

বিশেষ প্রতিনিধি : সুইসাইড ফুটনোটে যাই থাকুক-সরকারি পিস্তল হেফাজতে অবহেলার দায় ডিসি সাজ্জাদুর রহমান এড়াতে পারেন কি? পুলিশ বাবার সরকারি পিস্তলে আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখেছিল ছেলে সাদিক। যেখানে সে লিখেছে, ‘মা তোমার যোগ্য সন্তান হতে পারিনি, বাবা তোমার যোগ্য সন্তান হতে পারিনি। ভালো শিক্ষার্থী হতে পারিনি। আমার মৃত্যুর জন্য আমিই দায়ি।’ কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশ বাবা তার সরকারি পিস্তলের হেফাজতে অবহেলার।

কারণ, আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা’য় ব্যর্থ হয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ডিসি সাজ্জাদুর রহমান। পুলিশ বাবা তার সরকারি পিস্তলের রক্ষণাবেক্ষণ যথাযথভাবে করেননি। ফলে সরকারি পিস্তল হেফাজতে অবহেলায় দায় এড়াতে পারেন না ডিসি সাজ্জাদুর রহমান।যাহোক, রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারে সেখানে তার লাশের পাশেই মিলেছে বাবার লাইসেন্স করা পিস্তল ও একটি চিরকুট বা সুইসাইড নোট।

ওদিকে প্রাথমিক তদন্ত শেষে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোনতাসিরুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে প্রাথমিক তদন্ত শেষে। তবে তার (সাদিক) মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কি না তার তদন্ত চলছে।এর আগে সোমবার আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক বিন সাজ্জাতের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে প্রাথমিক তদন্ত শেষে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাদিক চিরকুটে যে তথ্য লিখে গেছে তা থেকে মনে হয়েছে, সে লেখাপড়ায় ভালো করতে পারছিল না এ কারণে আত্মহত্যা করেছে। তবে সাদিক কম্পিউটারে নানান ধরনের গেমে আসক্ত ছিল। তার মধ্যে এইড নামে একটি গেমের সঙ্গে তার বেশি আসক্তি ছিল। তার কক্ষ থেকে ‘ইভেন ইন ডেথ, আই উইল বি হিরো’ লেখা কিছু তথ্যও পাওয়া গেছে। এতে মনে হতে পারে গেইমের কারণেও সে আত্মহত্যা করতে পারে। এছাড়া কলেজে সে কারো প্রেমে পড়েছিল কি না, কারো সঙ্গে বিরোধ ছিল কিনা, কিংবা অন্য কারনে কারণে সে আত্মহত্যা করেছে কিনা তার তদন্ত চলছে।