সমৃদ্ধ-দেশ গড়তে মন্ত্রীসভায় রদবদল হচ্ছে

সাইফুল বারী মাসুম : সমৃদ্ধ দেশ গড়তে মন্ত্রীসভায় ফের রদবদল করা হচ্ছে। আবারও সম্প্রসারিত হচ্ছে মন্ত্রীসভা এমন আভাস পাওয়া গেছে সরকার এবং আওয়ামীলীগের দলীয় ফোরাম থেকেই। তবে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ কয়েকজন মন্ত্রীসভায় ঠাই পেতে পারেন। ওদিকে বেশ জোরালোভাবে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নামও।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তিন মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এ মন্ত্রীসভায় রদবদল হবে দ্বিতীয় দফা। এর আগে গত ১৯ মে মন্ত্রীসভায় প্রথম দফায় পরিবর্তন আনা হয়। এবারমন্ত্রী সভার আকার বড়সড় করা ছাড়াও দপ্তর রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। এরমধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে জোর আলোচনা রয়েছে সরকারের ওপর মহলে।
যাহোক নয়া মন্ত্রীসভায় যাদের নাম বেশ আলোচিত হচ্ছে তারা হলেন, বাহাউদ্দিন নাসিম, অসীম কুমার উকিল, একরামুল করিম চৌধুরী, সৈয়দা জাকিয়া নুর লিপি, ফজিলাতুন্নেছা ইন্দিরা, ফজলে হোসেন বাদশা, শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আক্তারসহ মাশরাফি বিন মর্তুজা।ওদিকে দুইজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীসভায় আসতে পারে।
এদের মধ্যে আলোচনায় আছেন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও এপিএস আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। উল্লেখ্য,এ বছরের ৭ জানুয়ারি গঠিত বর্তমান মন্ত্রীসভার সদস্য সংখ্যা ৪৭, এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী।



