• রোববার , ২৬ জুলাই ২০২৬

শীতে কাহিল দেশবাসী


প্রকাশিত: ১২:২৭ এএম, ২৮ ডিসেম্বর ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

 

বিশেষ প্রতিনিধি : শীতে কাহিল দেশবাসী। আজ শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা/গুড়ি গুড় বৃষ্টি হতে পারে। আকাশ থাকতে পারে মেঘলা। এ এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল রাতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারি অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে । সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী ৫ দিনের শেষের দিকে হালকা বৃষ্টি/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।