• শুক্রবার , ২৪ জুলাই ২০২৬

শাহ আলী পুলিশের ভানুমতির খেল-আসামী হলো মাদক ব্যবসায়ীরা


প্রকাশিত: ১২:৪৯ এএম, ৫ ফেব্রুয়ারি ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

3বিশেষ প্রতিবেদক  :  শাহ আলী পুলিশের ভানুমতির খেল ধরা পড়েছে। চা বিক্রেতা পুড়িয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে হলেও পুলিশ এ ঘটনায় মামলার আসামি করেছে ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সরেজমিনে জানা গেছে, রাজধানীর শাহ আলী থানার একদল পুলিশ সদস্যের বিরুদ্ধে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠলেও মামলা হয়েছে কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এদের মধ্যে পারুল নামে স্থানীয় এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করা হয়েছে।

tea seler dead-www.jatirkhantha.com.bvdনিহত চা বিক্রেতার পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার দিবাগত রাতে ওই ঘটনার পর পরই নিজেদের দায় এড়াতে পুলিশ মামলাটি করতে বাধ্য করেছে তাদের।

ওই মামলায় দায়ী পুলিশ সদস্যদের আসামি করতে চাইলেও শাহ আলী থানা কর্তৃপক্ষ তা নেয়নি বলেও অভিযোগ করেছেন নিহত চা বিক্রেতার পরিবারের সদস্যরা।

তবে মামলায় আসামি না হলেও চাঁদা না পেয়ে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে শাহ আলী থানা পুলিশের চারজনকে প্রত্যাহার করা হয়েছে।ঘটনা তদন্তে আলাদা দু’টি কমিটি গঠন করেছে পুলিশ।