আজ থেকে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাস ভাড়া
দূরপাল্লার বাসে এবং আন্তঃজেলার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১পয়সা বাড়ল
তবে এই বাসভাড়া ঢাকার গণ পরিবহনে বাড়বে না বলেও মন্ত্রী জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার বাসে এবং আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক–মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তবে এই বাসভাড়া ঢাকার গণ পরিবহনে বাড়বে না বলেও মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।’আন্তঃজেলার ক্ষেত্রে ৫২ সিটের গাড়ি ১১ পয়সা প্রতি কিলোমিটারে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।এই সিদ্ধান্তের বাইরে গেলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজ ২৩ এপ্রিল ২০২৬ ইং থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’
এদিকে, রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে কিছু সরকার কিছু ভাবছে না বলেও জানান মন্ত্রী। এছাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই সন্ময়ক কার্যকর হবে না বলেও উল্লেখ করেন তিনি।সড়ক মন্ত্রী জানান, ২০২২ সালে বাস ভাড়া বাড়লেও পরে তেলের দাম কমার পরও তা কমানো হয়নি।




