• রোববার , ২৬ জুলাই ২০২৬

রিকসা লেন চাই-২৪ ঘন্টা আলটিমেটাম


প্রকাশিত: ২:৩২ পিএম, ৮ জুলাই ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৫৮ বার

স্টাফ রিপোর্টার : সড়কে রিকসালেনের দাবিতে রাজপথে নামল রিকসা মালিক-চালকরা। এবার তারা সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সড়কে রিকসা লেন করে রিকসা চালাতে দিতে হবে। নইলে তারা সড়ক অবরোধ করবে।তা না হলে দাবি আদায়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টা টানা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন রিকশা মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন।রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালকরা।

তাদের দাবি প্রয়োজনে আলাদা লেন বানিয়ে রিকশা চলাচলের সুযোগ দিতে হবে। সোমবার (৮ জুলাই) রাজধানীর সায়েদাবাদ-উত্তরা মহাসড়কের মানিকনগর-শাহজাহানপুর অংশে অবরোধ করেন রিকশা চালকরা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা একদিনের আল্টিমেটাম দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেন। আজকের মতো দাবি মানা না হলে মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকার সড়কগুলো আবারও অবরোধ কর্মসূচি শুরু হবে।রিকশা মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন বলেন, ‘সড়কে অন্য যানবাহন চলার পাশাপাশি রিকশা চলাচলের সুযোগ দিতে হবে।

রাস্তা বন্ধ থাক বাধা দেব না, কিন্তু রিকশার জন্য আলাদা লেন করতে হবে। আলাদা লেন না করে রিকশা চলাচল বন্ধ করা যাবে না।’রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন রিকশাচালক-মালিকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা।সোমবার সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশামালিকরাও।