• শনিবার , ৩১ অক্টোবর ২০২৬

মেয়র পদে মনোননয়নপত্র কিনলেন তাপস আতিক সেলিম নাজমুল


প্রকাশিত: ৪:৩০ পিএম, ২৫ ডিসেম্বর ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

 

বিশেষ প্রতিনিধি : ঢাকা সিটি করপোরেশ নির্বাচনে উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম পুনরায় দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে দক্ষিণে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার শেখ ফজলে নুর তাপস, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন।আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

আতিকুল ইসলামের পক্ষে তার ছোট ভাই আবু মাহমুদ খান ও ব্যক্তিগত সহকারি সাইফুদ্দিন ইমন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে, ব্যরিস্টার তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল ও নির্বাচনী এলাকা ঢাকা-১০ আসনের দলীয় নেতাকর্মীরা।আজ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাচ্ছে।