• বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬

বিএফইউজে মোল্লা জালালের ইতিহাস


প্রকাশিত: ৬:৪৬ পিএম, ২৮ জুলাই ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৪৩ বার

 

বিশেষ প্রতিনিধি : অবশেষে বিএফইউজে মোল্লা জালাল ইতিহাস সৃষ্ঠি করলেন। আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল।শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন সভাপতি পদে তার নাম ঘোষণা করেন।ফল ঘোষণার সময়ে সভাপতি পদ প্রার্থী মোল্লা জালাল ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।

বিজয়ী মোল্লা জালাল পেয়েছেন ৯৭৪ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট। দুই ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মোল্লা জালাল।গত ১৩ জুলাই জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই রাতে সভাপতির পদ ছাড়া বাকি সব পদের ফলাফল ঘোষণা করা হয়।

বিএফইউজের এই অংশে সভাপতি মোল্লা জালালের সঙ্গে মহাসচিবের দায়িত্ব পালন করবেন শাবান মাহমুদ।নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, নুরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানী ও খায়রুজ্জামান কামাল।