বহুল প্রত্যাশার নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী
নয়া দিল্লি থেকে মীরা নায়ার : ১২ চুক্তি ও সমঝোতা’র বহুল প্রত্যাশার নয়াদিল্লি সফর শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-২০৩০) নয়াদিল্লি পৌঁছায়। এ সফরে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এ চুক্তি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। কমবেশি এক ডজন চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরো এগিয়ে নিবে বলে আশা করা হচ্ছে।
শেখ হাসিনা হোটেল আজ তাজ প্যালেসের দরবার হলে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপে যোগদান করেন। পরে বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হল ও বাংলাদেশ হাউসে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নৈশভোজের আয়োজন করেন।
টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা এই প্রথম ভারত সফরকালে ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসছেন। কর্মকর্তারা বলেন, নিউইয়র্কের ৭৪তম ইউএনজিএ অধিবেশনে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদি যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছিলেন, হায়দ্রাবাদ হাউসের বৈঠকে তারা সেই ইস্যুগুলোই পর্যালোচনা করবেন। একই দিনে তিনি ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সাথে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।
৬ অক্টোবর ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে তাঁর অবস্থানকালীন আবাসে সাক্ষাৎ করবেন।৪ অক্টোবর বাংলাদেশ প্রধানমন্ত্রী তিয়ানে আইসিটি মোরিয়ার ভারতীয় সিইওদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিবেন। এছাড়াও তিনি আইসিটি মোরিয়ার কমল মহলে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম (আবিবিএফ)’র উদ্বোধনী অনুষ্ঠান এবং হোটেল তাজ প্যালেসের দরবার হলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সমাপনী অধিবেশনে যোগ দেবেন।
সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী হেং সুই কিয়েট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন, কয়েকটি এক্সচেঞ্জ অব এগ্রিমেন্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং হায়দ্রাবাদ হাউস থেকে দু’দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি প্রকল্প শুরু করবেন।এর আগে ওই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে তার অবস্থানকালীন বাসভবনে দেখা করবেন। শেখ হাসিনা একই দিন সরকারি মধ্যাহ্ন ভোজে যোগ দিবেন এবং হায়দ্রাবাদ হাউসে দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। তাকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরির দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ৬ অক্টোবর তিনি দেশে ফিরবেন।



