• রোববার , ২৬ জুলাই ২০২৬

ফণাহীন-ঐক্যফ্রন্ট ছাড়লেন কাদের সিদ্দিকী


প্রকাশিত: ২:১৩ পিএম, ৮ জুলাই ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

স্টাফ রিপোর্টার : ফণাহীন-ঐক্যফ্রন্ট ছাড়লেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। সোমবার (০৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দেন তিনি।এর আগে বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিতরা সংসদে যোগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করে ঐক্যফ্রন্ট ছাড়ার হুঁশিয়ারি দেন কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী। ঐক্যফ্রন্ট পরিচালনায় বিস্তর অসঙ্গতি রয়েছে বলেও সে সময় মন্তব্য করেছিলেন তিনি।

৮ জুনের মধ্যে এ সংক্রান্ত ব্যাখ্যা চেয়ে ৫ মে ড. কামালকে চিঠি লেখেন কাদের সিদ্দিকী। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না পেলে ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণাও দেন তিনি। পরে ড. কামালের ব্যক্তিগত উদ্যোগে কাদের সিদ্দিকীর ক্ষোভ প্রশমিত হলেও তিনি ঐক্যফ্রন্টের কার্যক্রম জোরদার করার শর্তারোপ করেন।

সংশ্নিষ্ট সূত্র জানায়, ড. কামাল উপস্থিত না থাকায় ১০ জুন কোনো সিদ্ধান্ত ছাড়াই ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা মুলতবি করা হয়। এরপর এক মাস পেরিয়ে গেলেও মুলতবি সভা আর আয়োজন করা হয়নি। কাদের সিদ্দিকীর দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। এতে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের ক্ষোভ বেড়েছে। ঐক্যফ্রন্টের এমন কর্মকাণ্ডে তাদের নেতা কাদের সিদ্দিকীকে অবজ্ঞা করা হয়েছে বলেই মনে করেন তারা। এমন প্রেক্ষাপটেই গত বৃহস্পতিবার দলের বর্ধিত সভায় ঐক্যফ্রন্ট ছাড়ার দাবি তুলে ধরেন নেতাকর্মীরা।