• রোববার , ২৬ জুলাই ২০২৬

প্রিয়াসাহা নিয়ে লন্ডন থেকে নির্দেশনা-


প্রকাশিত: ৪:৫৬ পিএম, ২১ জুলাই ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

স্টাফ রিপোর্টার : এখনি প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়া হবেনা। এ নির্দেশনা খোদ প্রধানমন্ত্রীর। জানা গেছে, লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয়া সাহাকে আগে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে বলে জানান, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাকে আত্মপক্ষ সমথর্নের সুযোগ দেয়া হবে; এর আগে তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়ায় না যাবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কথা জানান ওবায়দুল কাদের।

সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলা করা যায়না উল্লেখ করে সাংবাদিকদের তিনি জানান, এমন মামলার আবেদনগুলো গৃহিত হবে না। এছাড়া, প্রিয়া সাহাকে দেশে ফিরতেও কোনো বাধা দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।প্রিয়া সাহা ট্রাম্পের কাছে যেসব অভিযোগ করেছেন সবই মনগড়া, ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করতেই তিনি এমন কাজ করেছেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্যের সাথে দেশের বাস্তবতার মিল নেই। তার বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে তা পরে বিবেচনা করা হবে।’