• সোমবার , ৮ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সেই পিয়নের ব্যাংক হিসাব স্থগিত


প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৫ জুলাই ২৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২২৬ বার

 

 

বিশেষ প্রতিনিধি : এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি।রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

সোমবার বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।চিঠিতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহারের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ (১) (গ) ধারার আওতায় আগামী ৩০ দিন তাদের ব্যাংক হিসাব স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে বিএফআইইউ।

এর আগে রোববার সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন, এমন তথ্য জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই কে সেই পিয়ন, এ নিয়ে শুরু হয় জল্পনা–কল্পনা। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না! কী বলব, এটাই বাস্তব। আমি জানতে পেরে তার কার্ড সিজ করেছি, তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। যা করার আমি ব্যবস্থা নিয়েছি।
জানা গেছে, সেই পিয়ন হলেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।