• রোববার , ২৬ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে হেয় করলেন নাসির!


প্রকাশিত: ৭:৪৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৪৪ বার

বিশেষ প্রতিনিধি/ চট্টগ্রাম প্রতিনিধি : নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে হেয় করলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন । কারণ, তিনি বলেছেন, ‘আমি মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার’। যেহেতু চট্টগ্রাম সিটি মেয়র পদে মনোনয়ন বোর্ড ও প্রধানমন্ত্রী রেজাউল করিম চৌধুরী কে মনোনয়ন দিয়েছেন। তাই নাসিরের উচিত ছিল বিনা বাক্যব্যয়ে রেজাউলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া । কিন্তু তিনি তা না করে উল্টো নিজে ‘মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হিসেবে জাহির করেন। যাতে প্রধানমন্ত্রীকে পারত পক্ষে হেয় করলেন নাসির!

ওদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছেন দলীয় মনোনয়ন না পাওয়ায় কোনো কষ্ট নেই। তবে আমি মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, আমি আওয়ামী লীগের রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর প্রতিবাদ করেছি।

তিনি বলেন, আমি অপরাজনীতির শিকার। অপরাজনীতির শিকার হওয়ায় আমি কিছুটা কষ্ট পেয়েছি। ছোট একটা পদ মেয়র। কেউ যদি বলত মেয়র পদ আমি এমনিতে ছেড়ে দিতাম। গতবারও তো আমি মনোনয়ন চাইনি। মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কারো যদি মেয়র পদ দরকার হয় বললেই হতো, আমি মেয়র পদ ছেড়ে দিতাম। একশ ভাগ একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য এ ধরনের একটি অপপ্রচার চালানো হয়েছে।

নাছির বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার পরও জাতির জনকের খুনিদের পরিবারের সদস্যদের সঙ্গে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, অপরাজনীতি করা হয়েছি। আমার কাছে মেয়র পদটা বড় নয়। রাজনীতিটা বড়।আ জ ম নাছির বলেন, বায়তুল মোকাররম মসজিদে জামায়াত ইসলাম আমার বিরুদ্ধে সভা করে ফাঁসির দাবি জানিয়েছিল। অপারেশন ক্লিন হার্টের সময় হত্যার চেষ্টা করা হয়েছিল। বিএনপি সরকারের আমলে ম্যাডাম খালেদা জিয়া আ জ ম নাছিরের নাম উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।