• রোববার , ২৬ জুলাই ২০২৬

পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৭:৫৫ পিএম, ৪ অক্টোবর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

 

দিল্লী প্রতিনিধি : পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা;  বলেছেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করা ঠিক হয়নি। এর প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। রন্ধনশালার কর্মীদের তরকারিতে পেঁয়াজ না দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা জানান।

তিনি বলেন, পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমরা। আমি জানি না, কেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলেন। আমি রাঁধুনীকে বলেছি, এখন থেকে রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও।ভারত সরকারের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রফতানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে পারে।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স দেখাচ্ছে। তাই দেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।’পরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের দুটি ব্যবসায়ী গ্রুপের সমঝোতা স্মারক সই হয়।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ায় হঠাৎ করে রাজধানীসহ সারাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হতে থাকে ১১০ থেকে ১২০ টাকায়। সরকার টিসিবির মাধ্যমে ৪৫ টাকা প্রতি কেজিতে বিক্রি করলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে টিসিবির ট্রাকসেলের সামনে বিপুল সংখ্যক মানুষকে ২-১ কেজি পেঁয়াজ কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।