• রোববার , ২৬ জুলাই ২০২৬

পিইসি-জেএসসি রেজাল্ট ৩১ ডিসেম্বর


প্রকাশিত: ৯:১২ পিএম, ২৪ ডিসেম্বর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

স্টাফ রিপোর্টার :  প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে।ওইদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। সারা দেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা নেয়া হয়।