• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘দেশের সব দিকে নজর রাখি’


প্রকাশিত: ১১:৪০ পিএম, ২৯ জানুয়ারী ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৩ বার


সংসদ রিপোর্টার : বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের (চাঁপাইনবাবগঞ্জ-৩) এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা প্রটোকলের মাঝে চলাচল করলেও তিনি সবকিছুর ওপর নজর রাখেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে এসব কথা বলেন।হারুনুর রশীদ তার প্রশ্নে তরুণ প্রজন্ম কী চায় এবং কী ভাবছে তা প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে জানতে নিরাপত্তা প্রটোকল ছাড়াই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, হ্যাঁ, প্রটোকল নিয়ে চলি…কিন্তু শহর এবং দেশের অবস্থা জানি না তা ঠিক নয়। (দেশে) সব দিকে নজর রাখার চেষ্টা করি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (হারুন) আমাকে বললেন যাতে সবকিছুতে লক্ষ্য রাখি। কিন্তু যখন আবার বেশি কাজ করি তখন প্রশ্ন তোলা হয় যে, প্রধানমন্ত্রীকেই কেন সব কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী জানান, যেহেতু তিনি দেশের দায়িত্ব নিয়েছেন, তাই সব দিকে নজর দেওয়া তার কর্তব্য।ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে তিনি ঘোষণা দেন। শেখ হাসিনা বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এ সরকার ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সব সময় সতর্ক রয়েছে… বাংলাদেশ এক স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ দেশ।’

জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার (রংপুর-১) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ নয়। প্রতিষ্ঠানটিতে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি।