• রোববার , ২৬ জুলাই ২০২৬

দুদকের ধুরন্ধর বাছিরের ঘুষকন্ঠ মিলেছে


প্রকাশিত: ৪:৫৪ পিএম, ৬ জুলাই ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

শফিক রহমান : অবশেষে দুদকের ধুরন্ধর বাছিরের ঘুষ-কন্ঠ মিলেছে। ঘুষ লেনদেনের অডিও রেকর্ডে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের কণ্ঠ শনাক্ত করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। তাদের ২০ দিনের বিচার বিশ্লেষণের পর গত বুধবার মিজান ও বাছিরের কথপোকথনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদকের কাছে জমা দিয়েছে।

এনটিএমসি সূত্র জাতিরকন্ঠ কে জানায়, মিজান বাছিরের কথপোকথনের ফরেনসিক পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ২৫ লাখ টাকা ঘুষ লেনদেনের অডিও রেকর্ডটি। এনামুল বাছিরের স্বাভাবিক কথা বলার ভঙ্গির সঙ্গে অডিও রেকর্ডের পুরোপুরি মিল পাওয়া গেছে। কৃত্রিম কণ্ঠের কোনো প্রমাণ মিলেনি। ১৫ জানুয়ারি তাদের কথাবার্তা রমনা পার্ক এলাকার মোবাইল ফোন টাওয়ারের অধীনে ছিলো।

সূত্রে জানা যায়, ডিআইজি মিজান তার দেহরক্ষী হৃদয়ের নামে সিমকার্ডসহ একটি মোবাইল ফোন কিনে দেন দুদক পরিচালককে। সেই ফোনেই দুজনের বহুবার কথা ও এসএমএস বিনিময় হয়। পরিকল্পনা করে ডিআইজি মিজান তার মুঠোফোনে সেই কথোপকথন ধারণ করেন।দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, প্রাথমিক ভাবে রিপোর্ট পজেটিভ বলে মনে হচ্ছে। এখন পুরো বিষয়টি আরো গভীর ভাবে পর্যালোচনা করতে হবে।

ডিআইজি মিজান ও দুদক পরিচালক এনামুল বাছির কোন টাওয়ারের অধীনে কখন কি কথা বলেছেন, কি ধরনের এসএমএস বিনিময় করেছেন, কতদিন কথা বলেছেন, সব কিছু নিয়ে আসা হয় পরীক্ষায়। মোজাম্মেল হক খান আরো বলেন, এটা একটি রেকর্ড। এটা আমরা কোর্টে জমা দেব। কোর্ট বিবেচনা করবে। ওদিকে বরখাস্ত হওয়া দুই সরকারি কর্মকর্তা মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।