• রোববার , ২৬ জুলাই ২০২৬

দাম নেই-কোরবানির পশুর চামড়ার


প্রকাশিত: ৩:২৪ পিএম, ১৩ আগস্ট ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

কোরবানির পশুর চামড়ার দাম নেই একেবারেই। সারাদিন অপেক্ষার পরেও কোনো ক্রেতা মেলেনি। এ অবস্থায় পশুর মূল্যবান চামড়া মাটিতেই পুতে ফেলছেন কোরবানিদাতারা।উত্তরাঞ্চলের নীলফামারী জেলাতে গতকাল সোমবার ঈদুল আজহার দিনে এমন ঘটনা ঘটেছে। কোরবানিদাতারা বলছেন, ক্রেতা না মেলায় বাধ্য হয়ে অনেকে মাটিতে গর্ত করে গরু ও খাসির চামড়া পুঁতে ফেলতে হচ্ছে।সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।