ঢাকাবাসীকে পদ্মার পানি দেবেন নেত্রী-
বিশেষ প্রতিনিধি / মুন্সিগঞ্জ প্রতিনিধি : এবার ঢাকাবাসীকে পদ্মার বিশুদ্ধ পানি দেবেন দেশনেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পদ্মা’ পানি শোধনাগার জাতির জন্য একটি বড় অর্জন। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর উদ্বোধন করবেন। উদ্বোধন পূর্বে সার্বিক অবস্থা সরেজমিনে ঘুরে দেখা হয়েছে। এটি আমাদের জন্য একটি বড় অর্জন। এই অর্জন জাতিকে অনেক দূর এগিয়ে নিবে এবং সকলকে অনেক সুবিধা দিবে। ঢাকায় ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করবে এটি সম্পন্ন চালু হওয়ার পরে।
সোমবার বেলা ১২টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়ায় পদ্মা পানি শোধনাগারের পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন এবং এর আগে প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এলজিইডি মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, এই প্রকল্পের কাজে আরো কিছু ডিস্ট্রিবিউশন লাইন এখনো বাকি আছে। এই লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো পানি সরবরাহ হবেনা। কিন্তু ডিস্ট্রিবিউশন লাইন সম্পন্ন হলে পুরো পানি সরবরাহ হবে।
এখন ৫০ শতাংশ পানি পরীক্ষামূলক যাবে যা সমস্ত শহরে সরবরাহ করা হবে। দূরে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবারহ করার ক্ষেত্রে বিশুদ্ধতা শতভাগ থাকবে কিনা সে ব্যপারে নিশ্চিত না বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মুন্সীগঞ্জ মো. মনিরুজ্জামান তালুকদার, মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার, ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান, প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।



