ডলার উড়িয়ে বড়দিন উদযাপন-
নিউইয়র্ক পোস্ট,ডেইলি মেইল থেকে আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : এবার ডাকাতির ডলার উড়িয়ে মেরি ক্রিসমাস উদযাপন করলো এক ডাকাত। এ ঘটনার আগে সে ভরদুপুরে এক ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে। পরে সবাইকে বসিয়ে বন্দুক বের করে ডলার লুট করে।পরে সে রাস্তায় বের হয়। এরপর আকাশে ছুড়তে থাকে সব ডলার। আর চিৎকার করে বলতে থাকে মেরি ক্রিসমাস! গত সোমবার এমনই কাণ্ড ঘটিয়েছেন আমেরিকার পশ্চিমাঞ্চলের রাজ্য কলোরাডোর ৬৫ বছর বয়সী ডেভিড ওয়েন অলিভার।নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অলিভার সোমবার সাড়ে বারোটার দিকে ব্যাংকে গিয়ে এই কাজ করেন।
সাদা শ্মশ্রুমণ্ডিত অলিভার কত টাকা ব্যাংক থেকে নেন, সেটি জানা যায়নি। রাস্তায় টাকা ছিটিয়ে তিনি পালাননি। কাছের একটি কফিশপে একদম শান্ত শিশুর মতো পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন।পথচারীরা আবার এই টাকা যার যার মতো কুড়িয়ে নেননি। রাস্তা থেকে তুলে সবাই ব্যাংকে ফেরত দেন। অলিভার টাকা নিয়ে না ভাগলেও পুলিশ কিন্তু ডাকাতের এ মসকরা’য় কোনো দরদ দেখায়নি। তাকে নিয়ে গেছে শ্রীঘরে। আজ বড়দিন তাকে সেখানেই কাটবে হবে বলে পুলিশ জানিয়েছে।



