• রোববার , ২৬ জুলাই ২০২৬

টেন্ডারবাজ শামীম বডিগার্ডসহ পাকরাও


প্রকাশিত: ৩:১১ পিএম, ২০ সেপ্টেম্বর ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৮ বার

 

বিশেষ প্রতিনিধি : রাজধানীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঠিকাদার নিয়ন্ত্রক টেন্ডারবাজ নামধারী প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের কেন্দ্রীয় নেতা জিকে শামীম কে ৬ দেহরক্ষীসহ আটক করা হয়েছে। রাজধানীর নিকেতন এলাকায় অবস্থিত শামীমের এক আস্তানা ঘেরাও করে রেখেছে আইনশৃংখলা বাহিনী। জিকে শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

রাজধানীর অপরাধ জগতে শামীম ঠিকাদার নিয়ন্ত্রক হিসেবেই পরিচিত। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে শামীম মেজো।

অভিযান পরিচালনাকারী আইনশৃংখলা বাহিনী সূত্র জাতিরকন্ঠকে জানায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টা থেকে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে রাখে র‌্যাব। এর পর দুপুর ২টার দিকে তাকে আটক করা হয় বলে র‌্যাব সূত্র জানায়।রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে কিবরিয়া।

বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। সেই জিকে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।এরআগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে ৭ দিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ।