টাইগার’দের বদলাতে নয়া কোচ ডোমিঙ্গো
বিশেষ প্রতিনিধি : টাইগার ক্রিকেটারদের বদলাতে অবশেষে নতুন কোচ আনলেন বিসিবি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাশরাফি-সাকিবদের নতুন কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। তার সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী ২১ আগস্ট ডোমিঙ্গো ঢাকায় আসবেন। তার বেতন হবে ২৫ হাজার ডলারের আশেপাশে। বিসিবি যে কয়জনের সাক্ষাৎকার নিয়েছিল তার মধ্যে শুধু ডোমিঙ্গোই ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়েছিলেন। বাকিরা সাক্ষাৎকার দিয়েছিলেন টেলি-কনফারেন্সে।কোচের শর্টলিস্টে ডোমিঙ্গোর সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। কিন্তু হেসনকে আনতে হলে বিসিবিকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার ডলার গুনতে হতো। যা অনেকটা কঠিনই ছিল বলে তাকে নেয়া হয়নি।



