জাল সার্টিফিকেটে মার্কেন্টাইল ব্যাংকে অতঃপর..
স্টাফ রিপোর্টার : জাল সার্টিফিকেটে মার্কেন্টাইল ব্যাংকে চাকরি নিয়ে দিব্যি ছিলেন তিনি;কিন্তু বেশী চাতুরী করতে গিয়ে শেষমেষ পাকরাও হয়ে লালঘরে। জানা গেছে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্টিফিকেট জালিয়াতি করে ব্যাংক কর্মকর্তা পদে চাকরি নেন তিনি। দীর্ঘদিন ধরে নির্বিঘ্নেই চলছিল তার চাকরি। কিন্তু বিধি বাম হয়ে ঢাবিতে গিয়েই ধরা খেলেন ঢাবির সেই সাবেক ভুয়া ছাত্র। পরে তাকে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত ব্যক্তির নাম- কমল কৃষ্ণ পাল। তিনি বেসরকারি মার্কেন্টাইল ব্যংকের প্রধান কার্যালয়ের একজন প্রিন্সিপাল কর্মকর্তা।
রোববার দুপুরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।জানা গেছে, দীর্ঘ আট বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি করেছেন অভিযুক্ত কমল কৃষ্ণ পাল। ঢাবি শিক্ষার্থী না হয়েও তিনি হুবহু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করে দিব্যি কর্মকর্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।এ ধরনের জাল সার্টিফিকেট তৈরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ চক্রকে ধরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।
ব্যাংক কর্মকর্তাকে থাকায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জাতিরকন্ঠকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একজনকে থানায় দিয়েছেন। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: এনামউজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।



