• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘ছাত্রলীগকে চাঁদা দিলে ভিসিরও রেহাই নেই’


প্রকাশিত: ৪:৩৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

বিশেষ প্রতিনিধি :  তদন্তে দোষী প্রমাণ হলে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ফারজানা ইসলামের বিরুদ্ধেও
ব্যবস্থা নেয়া হবে। তিনি যদি ছাত্রলীগ নেতাদের চাঁদা দেন তবে তিনিও রেহাই পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

জাবি ভিসির পদত্যাগের দাবির বিষয়টি বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এটা কীভাবে দেখছে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‌‘ভিসির পদত্যাগ কী কারণে, নৈতিক স্খলন। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, এখানে যদি তার কোনো অপকর্মে সংশ্লিষ্টতা থাকে, তদন্তে যদি এটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

জাবি ভিসির পদত্যাগের দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল তো সবার পদত্যাগ দাবি করছেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। তিনি নিজেই নিজের পদত্যাগ দাবি করেছেন। তিনি নির্বাচনে জিতেও পদত্যাগ করেছেন। আবার কথা রাখতে পারেননি, ওই শূন্য জায়গায় নিজেই আরেকজনকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।’

এই দ্বিচারিতায় তাদের ভালো ভালো কথার দাম নেই উল্লেখ করে কাদের বলেন, ‘তারা নিজেরা বলে একটা, করে আরেকটা। তারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না। নিজের দলের যখন গণতন্ত্রের সংকট, তারা দেশের গণতন্ত্র নিয়ে যখন কথা বলে তখন